মালিতে সেনা অভিযান
আন্তর্জাতিক

মালিতে সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৮ সৈন্য নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় দেশটির সেনাবাহিনীর অন্য ৪ সদস্য নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতের এই সংঘর্ষে ৫৭ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুরকিনা ফাসোর কাছে ত্রি-সীমান্ত এলাকায় মোটরবাইকে করে আসা সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। পরে বিমানবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৫৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বুরকিনা ফাসো এবং নাইজারের কাছের আরচাম অঞ্চলের ত্রি-সীমানায় অজ্ঞাত অস্ত্রধারীরা সৈন্যদের লক্ষ্য করে হামলা চালায়।

স্থানীয় বাসিন্দারা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, ওই এলাকায় ইসলামিক স্টেটসহ (আইএস) অন্যান্য প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে প্রায় ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই বেসামরিক নাগরিকরা সেখানকার প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুগত বলে ধারণা করা হয়।

প্রসঙ্গত, সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাত চলছে আসছে মালি তার উপকেন্দ্র। বছরের পর বছর ধরে দেশটিতে সশস্ত্র সন্ত্রসীদের সঙ্গে সংঘর্ষে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদা এবং আইএসের সাথে সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের উন্মুক্ত সীমান্ত এলাকার বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: গ্রিসে ফেরি দুর্ঘটনা, নিখোঁজ ১২

কোনও ধরনের বিলম্ব ছাড়া মালি থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে শুক্রবার দেশটির সরকার ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে।

আগামী ৪-৬ মাসের মধ্যে সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে বলে প্যারিস ঘোষণা দেওয়ার পর সেখানকার সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে মালির সেনাবাহিনীর সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা