ইউক্রেন সেনাবাহিনী
আন্তর্জাতিক

প্রস্তুত ইউক্রেন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যেকোনো কিছুর জন্যই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া এমন আশঙ্কা থেকেই ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছে।

শনিবার( ১৯ ফেব্রুয়ারি) ইউক্রেন সেনাবাহিনীকে কামানের গোলা ছুড়ে মহড়া করতে দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি জানান, আমরা সেনাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই অবিশ্বাস্য সাহসিকার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকেই যেকোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তত রয়েছে।

এদিকে শনিবার ইউক্রেনের কমপক্ষে ২ জন সেনা সদস্যের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ওই সেনা নিহত হওয়ার ঘটনায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দিকে অভিযোগ তুলেছে ইউক্রেন। বিদ্রোহীদের হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনবহুল কেন্দ্রে কামানের গোলা ছুড়েছে বিদ্রোহী যোদ্ধারা। তারা তাদের আর্টিলারি সিস্টেম আবাসিক বাড়ি-ঘরের কাছে স্থাপন করেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, এভাবেই আমাদের শত্রুরা আমাদেরকে পাল্টা হামলার জন্য উসকে দিচ্ছে।

এদিকে বিদ্রোহীরা বেসামরিকদের ওপর কামানের গোলা ছুড়েছে বলে অভিযোগ করা হয়। এর পেছনে রাশিয়ার হাত রয়েছে বলেও দাবি করা হয়। তবে রুশ সরকার সব ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রুশপন্থি বিদ্রোহীরা ৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে ৬০ বার ৮২ এবং ১২০ মিলিমিটার-ক্যালিবার কামানের গোলা ব্যবহার করা হয়। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ ধরনের কামানের গোলা ব্যবহার নিষিদ্ধ।

আরও পড়ুন: অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই

ইউক্রেন প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ বলেন, কোনো ধরনের সহিংসতার পরিকল্পনা ইউক্রেনের নেই।

তবে ইউক্রেন, এর সেনাবাহিনী এবং বেসামরিক বসতিতে কারও হামলা তারা মেনে নেবে না। এর উপযুক্ত জবাব দেওয়া হবে। সে কারণেই সব ধরনের পরিস্থিতি মোকাবিলয়ায় প্রস্তুতি নিচ্ছে তাদের সেনারা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা