আন্তর্জাতিক

ব্রাজিলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের পেট্রোপলিসে ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এখন পর্যন্ত ২১৩ জন নিখোঁজ রয়েছেন। আর ৯৬৭ জনকে রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ ওই অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জায়গায় যাওয়ার আহ্বান জানিয়েছে।

বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলো সহায়তাকেন্দ্রে রূপ নিয়েছে। যেখানে গৃহহীনরা আশ্রয় নিচ্ছেন এবং যাদের প্রয়োজন সেখান থেকে তাদের সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নাম চূড়ান্তে বৈঠকে সার্চ কমিটি

পর্যটকদের জন্য পেট্রোপলিস জনপ্রিয় একটি গন্তব্য। একসময় ব্রাজিলের সম্রাট গ্রীষ্মকাল এলে পাহাড়ি এই শহরটিতে এসে থাকতেন। তবে এই এলাকাটি ভূমিধসপ্রবণ।

কেবল মঙ্গলবারের (১৫ ফেব্রুয়ারি) বৃষ্টিই শহরটির ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাতকে টপকে যায়, যার কারণে কাদা একাধিক সড়ক ছেয়ে ফেলে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করে, গাড়ি-বাস ভাসিয়ে নিয়ে যায়।

রিওডি জেনেইরো রাজ্যের পাহাড়ে অবস্থিত পর্যটকপ্রিয় পিত্রপোলিসে ১৯৩২ সালের পর এটিই সবচেয়ে ভারি বৃষ্টিপাত।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা