ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

কিয়েভে হামলার পরিকল্পনা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাতে পারে রাশিয়া। আমরা এ সংকট সমাধানে রাশিয়াকে উত্তেজনা কমানোর জন্য নতুন করে আহ্বান জানাচ্ছি। এমনটাই বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আগামী দিনে’ ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এ জন্য মস্কোকে উত্তেজনা কমানোর জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন বাইডেন। রাশিয়া যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করে অপ্রয়োজনীয় যুদ্ধের জন্য দায়ী হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা ধারণা করছি- ইউক্রেন সীমান্তের কাছাকাছি রাশিয়ার প্রায় ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন করেছে। গত ৩০ জানুয়ারি এ সেনা সংখ্যা ছিল প্রায় ১ লাখ। এর মধ্যে ইউক্রেন সীমান্তের কাছাকাছি আরও প্রায় ৯০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা