ঘূর্ণিঝড় ইউনিস-যুক্তরাজ্য-২০২২
আন্তর্জাতিক

ইউনিস তাণ্ডব, ২ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে যুক্তরাজ্যের ২ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আয়ারল্যান্ডে ১ জন মারা গেছেন।

ইংল্যান্ডের উইল্টশায়ারে একটি গাছ উপড়ে গাড়ির উপর পড়ে ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিগত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল।

দাবি করা হচ্ছে, শক্তিশালী ঘূণিঝড় ইউনিস কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বেগে আঘাত হেনেছে।

ধারণা করা হচ্ছে, ১৯৭৯ সালের পর এটা হবে যুক্তরাজ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানা ঝড়। সেবছর ঘণ্টায় ১১৮ মাইল বাতাসের বেগ নিয়ে কর্নওয়ালের গোয়েন্যাপ হেডে আঘাত হেনেছিল ঝড়।

শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি) ঝড়ের মধ্যে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে গাছের নিচে চাপা পড়ে ১ ব্যক্তির মৃত্যু ঘটেছে।

এছাড়া, টেমস ভ্যালিতে তীব্র গতির বাতাসের ধাক্কায় ছাদ থেকে উড়ে আসা বস্তুর আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুইটি আলাদা জায়গায় বাতাসে উড়ে আসা বস্তুর আঘাতে দুই ব্যক্তি আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির বহু জায়গায় রেললাইনের উপর গাছ উপড়ে পড়ে বা অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কোম্পানি এ সময় জনগণকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

বিবিসি আবহাওয়ার সংবাদে বলা হয়, ঝড় ইউনিস খুব সম্ভবত গত ৩ দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হতে যাচ্ছে।

যুক্তরাজ্যে শক্তিশালী এই ঝড়ের কারণে ৪ শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বন্ধ ঘোষণা করা হয়েছে ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল।

দেশজুড়ে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড়ের কবলে পড়লো যুক্তরাজ্য।

আরও পড়ুন: প্রেসিডেন্ট প্রার্থী ১০২ বছরের ননি

প্রসঙ্গত, দিনকয়েক আগেই ঝড় ডাডলি স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের অনেক এলাকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ফেলে গিয়েছে কয়েক হাজার ঘর বাড়ি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা