আন্তর্জাতিক

নারী ট্রেনচালক পদে ২৮ হাজার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক: এবার সৌদি আরবে নারী ট্রেনচালক নিয়োগ দিতে যাচ্ছে। এবারই প্রথম সৌদি আরবে এরকম কোনো পদে নারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একটি রেল কোম্পানি নিয়োগ দেবে ৩০ জন নারী চালক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর বিস্ময়করভাবে আবেদনপত্র জমা পড়েছে ২৮ হাজার। যারা চাকরি পাবেন, তাদের এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর তারা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনার মধ্যে উচ্চ-গতির ট্রেন চালানোর সুযোগ পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। শুধু তেল-নির্ভর অর্থনীতিকে বহুমুখী করার জন্যই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই প্রচেষ্টা। তবে রক্ষণশীল সৌদি আরবে কয়েক বছর আগেও নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। সেখানে অভিভাবকত্ব আইন শিথিল করে নারীদের আগের চেয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে উদ্যোগ নিয়েছিলেন, এরই ধারাবাহিকতায় কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ৩৩ শতাংশ বেড়েছে। আগে যেসব চাকরি পুরুষ ও অভিবাসী শ্রমিকরা করতেন নারীরাও এখন সেসব চাকরি পাচ্ছেন দেশটিতে। তবে গতবছর পর্যন্ত দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের প্রায় অর্ধেক ছিল, এবং নারীদের বেকারত্বও পুরুষদের তুলনায় তিনগুণ ছিল।

আরও পড়ুন: সানি লিওনের নামে জালিয়াতি

প্রসঙ্গত, ২০১৮ সালে জামাল খাসোগির হত্যাকাণ্ড এবং নারী আন্দোলন কর্মীদের আটকের ঘটনার পর যখন সৌদি আরব লৈঙ্গিক বৈষম্যের জন্য পশ্চিমাদের সমালোচনার মুখে পড়ছে তখন নারীদের কর্মসংস্থানের মতো বিষয়ে মনোযোগী হয় দেশটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা