আন্তর্জাতিক

কুয়েতের মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল

সান নিউজ ডেস্ক: ছোট্ট একটি আরব দেশ কুয়েত। উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কুয়েতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আল জারিদা। আগামী রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

এবং সামাজিক দূরত্ববিধি শিথিল হলেও মসজিদে নামাজের সময় মুসল্লিদের মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ বাদার আল ওতেইবি থেকে জারি করা সেই নির্দেশনায় আরও বলা হয়েছে, মসজিদে নামাজ আদায় করতে হলে আগের মতোই নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।

তবে নতুন এই নির্দেশনার সুফল ভোগ করবেন কুয়েতের সেইসব নাগরিকরা, যারা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। এখনও যারা টিকা নেননি, তাদেরকে প্রথম ডোজ নেওয়ার পর মসজিদে আসতে বলেছে ধর্মমন্ত্রণালয়।

দৈনিক সংক্রমণ ক্রমশ কমে আসতে থাকায় গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) কুয়েতের সরকার অধিকাংশ করোনাবিধি শিথিলের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে দেশটির শপিং মল, সিনেমা হল ও থিয়েটারগুলো সবার জন্য খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্তের হার

সরকারি ঘোষণায় বলা হয়েছে—এখনও টিকার দুই ডোজ সম্পূর্ণ করেননি, শপিং মল-থিয়েটার বা এই জাতীয় জনসমাগমপূর্ণ স্থানে তারাও প্রবেশ করতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই পিসিআর টেস্টের নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে তাদেরকে।

উল্লেখ্য,মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৭ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের মসজিদ খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ এড়াতে আবারও শারীরিক দূরত্বের পাশাপাশি মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ ও মাস্ক পরিধান করে মসজিদে আসতে বলা হয়েছে। পাশাপাশি ১৫ মিনিটে জুমার খুতবা শেষ করতে বলা হয়েছিল।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা