যুক্তরাজ্য-ইউনিস
আন্তর্জাতিক

 ‘ইউনিস’-এর কবলে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: শীতকালীন শক্তিশালী ঝড় ‘ইউনিস’-এর কবলে পড়েছে যুক্তরাজ্য।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আঘাত হানতে যাচ্ছে ঝড়টি।

ফলে বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ব্রিটিশ সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক ঘোষণায় ডেভন, কর্নওয়াল, সমারসেট এবং দক্ষিণ ওয়েলসের উপকূলের লাখ লাখ বাসিন্দাকে বাড়িতে অবস্থান করতে নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।

কারণ এইদিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১২টা নাগাদ ৯০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। ফলে এখানে সর্বোচ্চ সতর্ক সংকেত দেখানো হয়েছে।

রেড অ্যালার্টের অর্থ হলো, ঝড়ের কারণে ঘরে ছাদ পর্যন্ত উড়ে যেতে পারে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত এবং গাছপালা উপড়ে যাবে।

এমনকি ঝড়ের কারণে দূর থেকে উড়ে আসা ধ্বংসাবশেষে হতাহতের ঘটনাও ঘটতে পারে। কিন্তু শীতকালীন ঝড়ে এই পর্যায়ের সতর্কতা জারি করার ঘটনা বিরল।

আরও পড়ুন: ভারতে ৩৮ জনের মৃত্যুদণ্ড

বিবিসি জানায়, শুক্রবার শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজে সহায়তায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

এছাড়া ইংল্যান্ড ও ওয়েলসের বাকি অংশে শুক্রবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাঝারি ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্ক করা হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা