আন্তর্জাতিক

বাঁচতে তসলিমার ভারতে আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক: নিজের চামড়া বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বলে মন্তব্য করেছেন, সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসদুদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

এর আগে ইন্ডিয়া টুডে টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেছিলেন, হিজাব, বোরকা বা নিকাব নিপীড়নের প্রতীক।

তসলিমার এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে আসদুদ্দিন ওয়াইসি বলেন, আমি এখানে বসে এমন একজনকে জবাব দেব না যিনি ঘৃণার প্রতীক হয়ে উঠেছেন। আমি এখানে বসে এমন একজনের কথার উত্তর দেব না যাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং যিনি ভারতে শরণার্থী হয়ে পড়ে আছেন। কারণ তিনি নিজের দেশে তার চামড়া বাঁচাতে পারেননি, তাই আমি এখানে বসে সেই ব্যক্তি সম্পর্কে কথা বলব না।

আরও পড়ুন: ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা

তসলিমা নাসরিনের মন্তব্যের সমালোচনা করে ওয়াইসি বলেন, উদারপন্থীরা শুধুমাত্র তাদের পছন্দের স্বাধীনতাতেই খুশি থাকে... উদারপন্থীরা চায় প্রত্যেক মুসলমান তাদের মতো আচরণ করুক। ডানপন্থি মৌলবাদীরা চায়, সংবিধানে আমাদের নিশ্চিয়তা দেওয়া ধর্মীয় পরিচয় যেন আমরা ত্যাগ করি।

তিনি বলেন, ভারত একটি সেক্যুলার রাষ্ট্র এবং এখানে কেউ আমাকে আমার ধর্মত্যাগের কথা বলতে পারবে না। ভারত বহু সংস্কৃতি, নানা ধর্মের দেশ...তবে কেউ আমাকে কীভাবে আচরণ করতে হবে সে কথা বলতে পারবে না, আমার ধর্মত্যাগের কথা বলতে পারবে না, আমার সংস্কৃতি ত্যাগ করার কথা বলতে পারবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা