আন্তর্জাতিক

সুন্দরী বউকে ফিরে পেতে থানায় স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: সুন্দরী স্ত্রীকে ফিরে পেতে ভারতের ছতরপুর পুলিশ সুপারের কাছে হাজির হয়েছেন নন্দু পাল নামে এক যুবক। মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটে। এর আগে গত বছরের ৩০ এপ্রিল পারিবারিকভাবেই নন্দু পালের এবং রিনা পালের বিয়ে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশকে নন্দু পাল বলেন, ‘স্যার, আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাপেরবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।’

এর পরের কথা শুনে আরও তাজ্জব বনে যান পুলিশকর্মীরা। নন্দু বলেন, ‘স্যার, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।’

নন্দু পালের অভিযোগ, বিয়ের পর মাত্র তিনদিন নন্দুর সঙ্গে ছিলেন রিনা। এর পর বাপের বাড়ি চলে যান তিনি। বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাপেরবাড়ি থেকে আনতে যান, তিনি ফিরে আসতে অস্বীকার করেন।

শুধু তাই নয়, নন্দুর শ্বশুরবাড়ির লোকজন তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন। এরপরও স্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করেন নন্দু। কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। এর পরই আইনি রাস্তার সিদ্ধান্ত নেন নন্দু।

আরও পড়ুন: খালেদা জিয়ার উপদেষ্টা ছিলাম না

নন্দু বলেন, ‘আমি দেখতে খারাপ ঠিকই; কিন্তু তা বলে আমাকে ছেড়ে চলে যাবে?’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা