আন্তর্জাতিক

ইরানি প্রেসিডেন্টের কড়া সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন এ দুজন যুক্তরাষ্ট্রের সম্মান নষ্ট করছেন।

মঙ্গলবার হঠাৎ করে তিনি বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে এমন সমালোচনা বলতে গেলে করেন না খামেনি।

ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত খবরে খামেনি বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যেভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে তা আগে কখনো হয়নি। বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সম্মান নষ্ট করার জন্য হাতে হাত মিলিয়েছে।

তবে হঠাৎ করে দুই প্রেসিডেন্টের সমালোচনা করার কোনো নির্দিষ্ট কারণ জানাননি খামেনি।

এদিকে মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পারমাণবিক চুক্তি নিয়ে ফের বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তিটি পুনরায় জাগ্রত করতে আলোচনা চলছে।

আর এমন সময় খামেনি জো বাইডেনের সমালোচনা করলেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে দুই দেশের মধ্যে নতুন করে পারমাণবিক চুক্তি হওয়া এখন সময়ের ব্যপার।

তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে আসল দাবি রয়েছে সেটিই পূরণ করেনি যুক্তরাষ্ট্র।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা