ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

এবার রাশিয়া যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চলতি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মস্কো সফরে যাচ্ছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সোমবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মাসে প্রধানমন্ত্রী ইমরান খান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। সে সময় দুই দেশের শীর্ষ নেতারা নিজ দেশে সফরের জন্য একে অপরকে আহ্বান জানান। এই আলাপে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত নানা বিষয়ে কথা হয় দুই নেতার মাঝে।

ধারণা করা হচ্ছে ইমরান খানের মস্কো সফরে আলোচনা হতে পারে পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও।

এর আগে বেইজিংয়ে চারদিনের সফর এবং চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর একদিন পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে যাওয়ার খবর পাওয়া গেলো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা