আন্তর্জাতিক

কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে

সান নিউজ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কবে থামবে তা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সম্প্রতি স্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, ৯৩ শতাংশ ইউক্রেনীয় মনে করেন যুদ্ধে তাদের দেশ জয়ী হবে। সিএনবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

তাছাড়া জরিপে অংশ নেওয়াদের প্রায় অর্ধেক আশা করেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে। কিন্তু এক-চতুর্থাংশ মনে করেন এ যুদ্ধ কয়েক মাস দীর্ঘস্থায়ী হবে।

জানা গেছে, রেটিং গ্রুপের জরিপে এক হাজার ইউক্রেনীয় নাগরিকের ওপর জরিপটি পরিচালিত করে। যাদের সবার বয়স ১৮ বছরের বেশি। এতে ডোনবাস ছাড়া দেশটির সব অঞ্চলের ইউক্রেনীয়রা অংশ নেয়।

এদিকে জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠককে সমর্থন করেন। অন্যদিকে ৮৯ শতাংশ সাময়িক যুদ্ধ বিরতির বিপক্ষে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় এক কোটি ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান।

সংস্থাটির শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইট বার্তায় জানান, ইউক্রেনের যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক যে এরই মধ্যে দেশটির প্রায় এক কোটি লোক ঘর ছেড়ে পালিয়েছে। তাদের মধ্যে কেউ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে আবার কেউ পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন: কোনো ঘর অন্ধকার থাকবে না

এদিকে, ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিত্রদের সঙ্গে বৈঠকের পর আগামী শুক্রবার পোল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে মারিউপলে অবস্থিত ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট আজোভস্তল ‘ধ্বংস’ হয়ে গেছে বলে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা রোববার (২০ মার্চ ) জানিয়েছেন।

ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেঙ্কো টুইটারে লিখেছেন, ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনীতির বিশাল ক্ষতি। পরিবেশ বিপর্যস্ত।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা