মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক: ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিত্রদের সঙ্গে বৈঠকের পর আগামী শুক্রবার পোল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়।

পোল্যান্ডে পৌঁছে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন। ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে তার সঙ্গে কথা বলবেন তিনি।

হোয়াইট হাউস থেকে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার অযৌক্তিক ও অপ্রস্তুত হামলার ফলে সৃষ্ট মানবিক এবং মানবাধিকার সংকটে কিভাবে যুক্তরাষ্ট্র, তাদের মিত্র ও অংশীদাররা সাড়া দিচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট সেটি নিয়ে আলোচনা করবেন।

সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলার কথা আছে।

আরও পড়ুন: রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, সামনের বুধবার ন্যাটো এবং ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলন জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বাইডেনের। সূত্র: বিবিসি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা