ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

কাগজ না থাকায় পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৪৮ সালের পর বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। এরই ধারাবাহিকতায় ছাপা কাগজ না থাকায় স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করেছে শ্রীলঙ্কা।

শনিবার দেশটির শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে আর্থিক সংকটের কারণে কাগজ আমদানি করা যায়নি। পর্যাপ্ত কাগজ না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: হীরার হ্যাট্রিকে টাঙ্গাইলের দারুন জয়

পশ্চিম প্রদেশের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘স্কুলের প্রধান শিক্ষকরা পরীক্ষা নিতে পারবেন না কারণ ছাপাখানা প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানির জন্য বৈদেশিক মুদ্রা নিশ্চিত করতে সক্ষম হয়নি।’

সরকারি সূত্র জানিয়েছে, ৪৫ লাখ শিক্ষার্থীর প্রায় দুই তৃতীয়াংশ পরীক্ষা দিতে পারবে না।

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতির কারণে শ্রীলঙ্কা এখন জরুরি প্রয়োজনী পণ্যগুলো আমদানি করতে পারছে না। এর ফলে ইতিমধ্যেই দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা