ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

আলোচনা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ‘আমি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমি গত দুই বছর ধরে প্রস্তুত ছিলাম। আমি মনে করি যে আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারি না।’

আরও পড়ুন: টিসিবির পণ্য নিয়ে হুড়োহুড়ি

তিনি বলেন, ‘যদি আমাদের এই যুদ্ধ বন্ধ করার মাত্র ১ শতাংশ সুযোগ থাকে, আমি মনে করি আমাদের এই সুযোগটি নেওয়া দরকার। আমাদের সেটা করতে হবে। আমি আপনাকে এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি - যে কোনও ক্ষেত্রেই, আমরা প্রতিদিন মানুষকে হারাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী আমাদের নির্মূল করতে, হত্যা করতে এসেছে। আমরা আমাদের জনগণ ও সেনাবাহিনীর সেই মর্যাদা দেখাতে পারি যে, আমরা একটি শক্তিশালী আঘাত মোকাবেলা করতে সক্ষম, আমরা পাল্টা আঘাত করতে সক্ষম। কিন্তু, দুর্ভাগ্যবশত, আমাদের মর্যাদা জীবন রক্ষা করতে পারছে না। তাই আমি মনে করি আমাদের আলোচনার সম্ভাবনা, পুতিনের সঙ্গে কথা বলার জন্য যেকোনো সুযোগকে কাজে লাগাতে হবে। কিন্তু যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তার মানে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা