জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন পুতিন
আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের দাওয়াত গ্রহণ করেছেন এবং তাতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন প্রভাবশালী এ বিশ্বনেতা।

আরও পড়ুন : সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

আসছে ১৫ ও ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ জুন) মস্কোতে এক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ। সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পর্যায়ক্রমিক নিয়মে ইন্দোনেশিয়া এবার সংস্থাটির চেয়ারম্যান হওয়ায় রাশিয়াকে সম্মেলন থেকে বাদ দিতে দেশটির ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

আরও পড়ুন : ইভিএমের বিপক্ষেই বেশি কথা হয়েছে

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং বর্তমান জি-২০ চেয়ারম্যান জোকো উইদোদো অবশ্য রাশিয়াকে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রত্যাহার করেননি।

এমনকি এপ্রিলের শুরুতে তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও দাওয়াত দেবেন বিশ্বনেতাদের সাথে জি-২০ সম্মেলনে মেহমান হিসেবে যোগ দেয়ার জন্য।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’

পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জানানো আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন।

আগামী ৩০ জুন রাশিয়া সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো। এ সময় দুই নেতা এ বিষয়ে আলাপ করবেন বলে জানান উশাকভ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা