শ্রীলঙ্কায় পেট্রল বিক্রি বন্ধ
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় পেট্রল বিক্রি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : সাত দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কায় এবার ‘জরুরি নয়’ এমন যানবাহনের জন্য পেট্রল বিক্রি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন’

সোমবার (২৭ জুন) দেশটির সরকার জানিয়েছে, ১০ জুলাই পর্যন্ত ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রল ও ডিজেল বিক্রি বন্ধ থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহ দেশটিতে কেবল বাস, ট্রেন এবং ওষুধ ও খাদ্যপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের জন্য জ্বালানি কেনা যাবে।

আরও পড়ুন: সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

এর আগে, সোমবার (২৭ জুন) দেশটির রাজধানী কলম্বো এবং এর আশপাশের এলাকায় স্কুল বন্ধ করা হয়েছে। পাশাপাশি দেশটির কর্মকর্তাদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছেন, গত মাসে রাশিয়া থেকে ৯০ হাজার টন সাইবেরিয়ান ক্রুড কেনা হয়েছে। কিন্তু চাহিদা মেটাতে আরও জ্বালানি তেল লাগবে।

আরও পড়ুন: বিরোধী দল দমনে হিংস্র রূপে সরকার

এদিকে, মূল্যছাড়ে জ্বালানি তেল কিনতে রাশিয়া ও কাতারে কয়েকজন মন্ত্রীকে পাঠিয়েছে শ্রীলঙ্কার সরকার। অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় সবচেয়ে বড় সংকট চলছে জ্বালানির। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, অন্য সব কিছু থাকলেও জ্বালানি তেল শেষ হয়ে গেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা