রুশ আগ্রাসনে শিশুসহ নিহত ২২৮
আন্তর্জাতিক

রুশ আগ্রাসনে শিশুসহ নিহত ২২৮

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি চলমান রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই ৪ শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাকা-ওয়াশিংটন অংশীদারিত্ব সংলাপ শুরু

স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) কিয়েভ নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ৯১২ জন।

এদিকে ইউক্রেনের সামিরক এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাইকোলাইভ নৌ ঘাঁটিতে রাশিয়ার হামলায় ৪০ জন সেনা নিহত হয়েছেন।

ওই কর্মকর্তা জানান, ৩৬তম ইউক্রেনীয় নৌ পদাতিক ব্রিগেডের একটি ঘাঁটিতে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র যেমন, ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে মস্কো।

আরও পড়ুন : বনানীতে চিরনিদ্রায় সাবেক রাষ্ট্রপতি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৫তম দিনে। বেসামরিক লোক হতাহতের পাশপাশি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

আরও পড়ুন : উপকূলে চোখ রাঙাচ্ছে ‘অশনি’

যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা সত্যেও থামতে নারাজ পুতিন সরকার। হামলা বন্ধে সোচ্চার বিশ্বের অন্যান্য দেশগুলো। তবে শর্ত না মানা পর্যন্ত রুশ সরকার হামলা অব্যাহত রেখেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা