বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন মারা গেছেন। বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আরও ৩৮ জন।

শনিবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার।

মোরোগোরো অঞ্চলের পুলিশপ্রধান মুসলিম বলেন, শুক্রবার পূর্বাঞ্চলের মেলেলা কিবাওয়ানিতে দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দার-ইস-সালাম থেকে কঙ্গোর দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর মবেয়া থেকে টাঙ্গার দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: চ্যালেঞ্জের মুখে মার্কিন নিষেধাজ্ঞা

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় টুইটবার্তায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা