সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সোমালিয়ায় জাতিসংঘের হেলিকপ্টার আটক

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার আটক করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কাঁপল জাপান

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আল জাজিরা ও বিবিসি বলেন সশস্ত্র এই গোষ্ঠীর দখলে থাকা অঞ্চলে অবতরণ করার পরে হেলিকপ্টারটি দখলে নেয় তারা। জানা যায়, এছাড়া হেলিকপ্টারটির আরোহী ৮ যাত্রী ও ক্রুকেও আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র বিবিসিকে জানান, সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব প্রায় ৮ জন যাত্রীসহ জাতিসংঘের একটি হেলিকপ্টার জব্দ করেছে। হেলিকপ্টারটি মধ্য সোমালিয়ায় ওই গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবতরণ করেছিল।

সোমালিয়ায় জাতিসংঘের মিশন (আনসম) দেশটিতে ‘আকাশপথে ভ্রমণকালীন একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের চুক্তিবদ্ধ ওই হেলিকপ্টারে করে অসুস্থ লোকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

আরও পড়ুন: গাজায় ৯৬০০ শিশু নিহত

বার্তাসংস্থা অনুসারে, জাতিসংঘের একটি মেমো বলছে- হেলিকপ্টারটি ধুসামারেব থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণ-পূর্বে ক্র্যাশ-ল্যান্ডিং করে এবং এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। এর অরোহীরা তৃতীয় পক্ষের ঠিকাদার ছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি জানান, আল-শাবাব দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে। দলটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত এবং প্রায় ২০ বছর ধরে নৃশংস বিদ্রোহ চালিয়েছে।

আরও পড়ুন: টেক্সাসে হোটেলে ভয়াবহ বিস্ফোরণ

গালমুদুগ অঞ্চলের নিরাপত্তামন্ত্রী মোহাম্মদ আবদি আদান হেলিকপ্টারটি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন । সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, বেশ কয়েকজন বিদেশি এবং দুই স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন।‘এটি চিকিৎসা সামগ্রীও বহন করছিল এবং এটি গালগুডুদ অঞ্চল থেকে আহত সৈন্যদের পরিবহন করার কথা ছিল।’

এছাড়া সোমালি সরকার সাম্প্রতিক মাসগুলোতে আল-কায়েদা-সংশ্লিষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই জোরদার করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা