সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক ডেস্ক : আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন : টেক্সাসে হোটেলে ভয়াবহ বিস্ফোরণ

বার্তাসংস্থা এএফপি জানায়, এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয়। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন : গাজায় ৯৬০০ শিশু নিহত

নতুন বছরের প্রথমদিনই ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে নোতো উপদ্বীপের অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে। অনেক বাড়িতে আগুন ধরে যায়।

আগের ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা