সংগৃহীত
আন্তর্জাতিক

টেক্সাসে হোটেলে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহরের কেন্দ্রস্থলে আবাসিক হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ৯৬০০ শিশু নিহত

মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় সিনহুয়া নিউজ কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফোর্ট ওয়ার্থ ফায়ার বিভাগের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে স্যান্ডম্যান সিগনেচার ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জনের অবস্থা খুবই সংকটজনক ও গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী

স্থানীয় সংবাদমাধ্যম বলছেন, বিস্ফোরণে ২০ তলা হোটেলের দু’টি তলা ও একটি পার্কিং লট ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভারী ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।

অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো-এর মুখপাত্র সারা অ্যাবেল স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণটি গ্যাস লিক হওয়ার কারণে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ফোর্ট ওয়ার্থ ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্রেইগ ট্রোজাসেক বলেন, ঘটনাস্থালে গ্যাসের গন্ধ পাওয়া গেছে। বিস্ফোরণে ভবনের জানালা ও জিনিসপত্র উড়ে যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা