ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

আফ্রিকার ঘূর্ণিঝড়ে মৃত্যু বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই-র আঘাতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা।

উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৫৫ হাজার মানুষ। ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি আরও ৫ হাজারের বেশি মানুষ।

জানা গেছে, শনিবার রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় বাতসিরাই। দুই সপ্তাহ পর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বাতসিরাই প্রবল বেগে আঘাত হানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।

স্থানীয় সময় সোমবার দেশটির আবহাওয়া অফিস থেকে আরও ভারি বৃষ্টির শঙ্কার কথা জানিয়ে সতর্ক করা হয়েছে।

এর আগে আবহাওয়া অফিস থেকে ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছিল, আফ্রিকার দক্ষিণাঞ্চলে আঘাত হানা দ্বিতীয় বৃহত্তম ঘূর্ণিঝড় বাতসিরাই, মাদাগাস্কার থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি থেমে যাবে এবং পার্শ্ববর্তী দেশ মোজাম্বিকের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে না।

এদিকে, সোমবার দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা ঝড়ে বিধ্বস্ত মানঞ্জারি শহর পরিদর্শনে যান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। তথ্যসূত্র: আল-জাজিরা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা