হিরণ চট্টোপাধ্যায়
আন্তর্জাতিক

বিজেপির নতুন চমক অভিনেতা হিরণ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সবাইকে অবাক করে দিয়ে তারকা বিধায়ক হিরণের নাম ঘোষণা করে বিজেপি। সোমবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মাঝরাতে হঠাৎ করে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের খড়্গপুর পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহ ঠেকাতে নতুন চমক দিয়েছে বিজেপি।

হিরণকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি বিদ্রোহ করেছিলেন। ছেড়েছিলেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সর্বভারতীয় সহ–সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। আর এই বিদ্রোহ প্রশমিত করতে তাকেই এই পৌরসভা নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মাঝরাতে প্রার্থী তালিকা ঘোষণা করে আরও চমক দিল বিজেপি। এই প্রার্থী তালিকা অনুযায়ী, খড়্গপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আরও পড়ুন: প্রদীপের ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, কাকে কোনও ওষুধ দিতে হয় তা তার জানা আছে। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট তাও তিনি জানেন। সুতরাং রাজ্য বিজেপিতে দিলীপকে সাইড করতেই এই চাল চেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈচিক বিশেষজ্ঞরা। তাই এই মাসের গোড়াতেই তাকে প্রচারের মুখ করা হয় খড়গপুরে।

হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক হওয়ার পর থেকেই প্রেমবাজার–হিজলি এলাকায় থাকছেন। নাম তুলেছেন ভোটার তালিকায়। খড়্গপুর পৌরসভা নির্বাচনের প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে তাকে। সম্প্রতি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপরই সমীকরণ পাল্টে গেল বলে মনে করা হচ্ছে। এই ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা জহর পাল এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হিরণ নিয়ে বিজেপির এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: এবার রাশিয়া যাচ্ছেন ইমরান খান

হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণে বলা হয়, খড়্গপুরের সংসদ সদস্য দিলীপ ঘোষ হলেও বিধায়ক হিরণের ওপর ভরসা রাখল দল। তাতে দুই গোষ্ঠী তৈরি হল বলেও মনে করা হচ্ছে। একটি দিলীপ ঘোষ গোষ্ঠী। আর একটি হিরণ চট্টোপাধ্যায় গোষ্ঠী। হিরণকে সামনে নিয়ে আসায় দিলীপ গোষ্ঠী নিস্ক্রিয় থাকবে। এমনকি হিরণকে হারাতেও তৈরি থাকবে বলে মনে করছেন দলের একাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা