(আইএস) জঙ্গি গোষ্ঠীর আফগান শাখার নেতা সানাউল্লাহ গাফারি
আন্তর্জাতিক

গাফারিকে ধরতে ১ কোটি ডলার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক-সিরিয়াভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর আফগান শাখার নেতা সানাউল্লাহ গাফারির অবস্থান সম্পর্কে তথ্য বা তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) কাবুল হামলার সঙ্গে জড়িত এমন যে কারও তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর এই অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করে।

ওয়াশিংটনের তথ্য বলছে, আইএস-কের প্রধান এখন সানাউল্লাহ গাফরি, যিনি শাহাব আল-মুহাজির নামেও পরিচিত। ২০২০ সালের জুন মাসে আইএস তাকে খোরাসান শাখার প্রধান হিসেবে নিযুক্ত করেছিল।

আরও পড়ুন: বিজেপির নতুন চমক অভিনেতা হিরণ

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর জানায়, আইএস-কে আফগানিস্তানে যে হামলা চালিয়েছে, তার জন্য দায়ী গাফরি। গতবছর নভেম্বরে তাকে বিদেশি সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়।

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে হামলা পর আলোচনায় আসে জঙ্গি গোষ্ঠী আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। গতবছর ২৬ আগস্টের হামলায় নিহত হন একশ'র বেশি মানুষ। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সৈন্যও ছিলেন। পরে ওই হামলার দায় স্বীকার করে আইএস-কে।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, আফগানিস্তানের কাবুলে হামলা চালানো আইএস-কে সংগঠনটির পূর্ণ নাম ইসলামিক স্টেট অব খোরাসান। জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আঞ্চলিক সহযোগী শাখা হিসেবে কাজ করছে তারা। বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে প্রাচীন আমলে যে অঞ্চল সেটিই খোরাসান নামে পরিচিত ছিল। বর্তমানে আইএস-কে আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু কমেছে শনাক্ত

কয়েক বছর ধরে সহিংস ঘটনার পেছনে এই গোষ্ঠীটি দায়ী বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে তারা স্কুলছাত্রীদের ওপর হামলা এমনকি হাসপাতালে টার্গেট করে হামলা চালিয়েছিল। এখন তারা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। এটাও ধারণা করা হয় যে, আইএস-কে’র তালেবানের তৃতীয় পক্ষ হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা