আন্তর্জাতিক

পুতিনকে কড়া হুশিয়ারি বাইডেনের 

সান নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়ার পরই কড়া হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: ইরানে পুলিশ স্টেশনে হামলা নিহত ১৯

বাইডেন বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ, এটা কোন দেশই মেনে নেবে না। ইউক্রেনের প্রতিটি ইঞ্চির নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র খবর সিএনবিসির।

হোয়াইট হাউস থেকে ওই বিবৃতি শুক্রবার প্রকাশ করা হয়। তাতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে আমেরিকা।’

শুধু তা-ই নয়, রাশিয়ার এই ইউক্রেনের এলাকা দখলকে যদি অন্য কোনও দেশ সমর্থন করে, তা হলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হবে বলে হুশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

এর আগে রাশিয়া দাবি করে, তারা দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিায়া ও খেরসনের গণভোটে তাদের জয় হয়েছে। জাতিসংঘসহ পশ্চিমের দেশগুলি এই ভোটকে ভুয়া বললেও তা শুনতে নারাজ ক্রেমলিন।

মস্কোর রেড স্কোয়ারে বিশালাকার স্ক্রিন বসানো হয়েছে। বড় বড় বিলবোর্ডে লেখা- ‘দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন— রাশিয়া!’

মস্কোয় বিশাল ওই সমাবেশে পুতিন জানিয়েছেন, খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক, লুহানস্ক— এই চার অঞ্চলের বাসিন্দারা এখন থেকে রাশিয়ার নাগরিক।

তিনি আরও বলেন, মানুষ নিজেদের পছন্দের কথা জানিয়েছে। এটা লাখ লাখ মানুষের ইচ্ছা। ওই অঞ্চলের বাসিন্দাদের রাশিয়ার প্রতি ‘ভালবাসা’ রয়েছে। আর এই সংযুক্তিকরণ ‘স্থায়ী’ বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

উল্লেখ‌্য, শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউক্রেনের কাছ থেকে দখল করা চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন পুতিন। এ সময় তিনি ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা