আন্তর্জাতিক

ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১৯

সান নিউজ ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের কর্নেলসহ ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী!

গত মাসের শুরুর দিকে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। ওই ঘটনায় দেশটিতে চলমান ব্যাপক বিক্ষোভের সঙ্গে গতকালের এই বন্দুকযুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না তাৎক্ষণিক তা স্পষ্ট নয়।

ওই টেলিশিভন চ্যানেলের খবরেই বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলী মুসাভি নিহত হয়েছেন এ বন্দুকযুদ্ধে।

এর আগে শুক্রবার সকালের দিকে জানানো হয়েছিল প্রাদেশিক রাজধানী জাহেদানের একটি পুলিশ স্টেশন বন্দুকধারীরা হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং পথচারীর আহত হওয়ার খবর ছিল।

দারিদ্র্য-পীড়িত সিস্তান-বেলুচিস্তানের অবস্থান আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচ সংখ্যালঘু এবং বিদ্রোহীদের সাথে এ এলাকায় প্রায়ই সংঘর্ষ হয়।

তবে এ বন্দুকযুদ্ধের সাথে ইরানের চলমান হিজাববিরোধী আন্দোলন-বিক্ষোভের কোনো সম্পৃক্ততা আছে কি না তা এখনও পরিষ্কার নয়।

চলমান এ আন্দোলনের জন্য ইরান শুরু থেকে তাদের ‘বিদেশি শত্রু’দের দায়ী করে আসছে। শুক্রবার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এর সঙ্গে জড়িত সন্দেহে ৯ জন ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত

জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেনের নাগরিকদের আটকের এই ঘটনা ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা