ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

করোনার টিকা ছাড়া জুমার নামাজ পড়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে যারা এখনো মহামারি করোনাভাইরাসের টিকা নেননি তারা জুমার নামাজে অংশ নিতে পারবেন না। সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল শনিবার (২৯ জানুয়ারি) এ নির্দেশনা জারি করেছে।

কাউন্সিল জানিয়েছে, যারা স্বাস্থ্যগত কারণে টিকা নেয়নি কিংবা যারা অসুস্থ তাদের জুমার নামাজের জন্য মসজিদে আসা উচিত নয়। নিজেদের সুরক্ষা ও অন্যদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্যই তাদের এই নির্দেশনা মানা উচিত। জুমার পরিবর্তে তাদের বাসায় জোহরের নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে কাউন্সিল।

কাউন্সিল আরও জানিয়েছে, সামাজিক দূরত্ব বিধির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে মসজিদে মুসল্লি ধারণক্ষমতা কমে গেছে। তাই যারা টিকা নেওয়ার পরও জুমার জন্য মসজিদে আগেভাগে নিজের জন্য জায়গা নিশ্চিত করতে পারেননি তাদেরও বাড়িতে জোহরের নামাজ আদায় করা উচিতি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা