ছবি- বরিস জনসন
আন্তর্জাতিক

ইউক্রেনে যাচ্ছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মধ্যেই ইউক্রেন সংকট নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সফরের পরই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করবেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছে যে, রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাতে পারে। দুদেশের মধ্যে যেন কোনো ধরনের রক্তপাত না হয় সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে চান বরিস জনসন।

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছেন পুতিন। অপরদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোটও ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে সেনা মোতায়েন করছে বা সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। কেউই শান্তিপূর্ণ অবস্থান তৈরির মতো কিছু করছে না।

পুতিন বলছেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো রাশিয়ার প্রধান নিরাপত্তা দাবিগুলোর কোনো সমাধান করেনি। তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলে নিশ্চিত করেছেন।

অপরদিকে, যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের ওপর আক্রমণ করার সক্ষমতা এখন রাশিয়ার রয়েছে। এদিকে বরিস জনসন সতর্ক করে বলেছেন, রাশিয়া আক্রমণ করলে কোনো পক্ষের জন্যই এটি সুফল বয়ে আনবে না।

ব্রিটেন বলছে, রাশিয়া যদি ইউক্রেনে কোনো ধরনের হামলা চালায় তবে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইউরোপের অন্যান্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এক বিবৃতিতে বরিস জনসনের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী জনসন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে চান। তিনি ইউরোপে কোনো ধরনের রক্তপাত চান না।

রাশিয়াকে পিছু হটার প্রয়োজনীয়তা এবং কূটনৈতিক আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি চলতি সপ্তাহে পুতিনের সঙ্গে আলাপ করবেন। ইউক্রেনে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিচ্ছে ব্রিটেন। তবে যুদ্ধের জন্য দেশটিতে সামরিক বাহিনী মোতায়েনের ইচ্ছা নেই বলে জানিয়েছে তারা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা