করোনা সংক্রমণ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: করোনার (কোভিড-১৯) নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে বিশ্বে প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার (২৮ জানুয়ারি) নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও বেড়েছে মৃত্যু।

মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন মানুষ। এ রোগে মারা গেছেন ১০ হাজার ২৬৬ জন। আগের দিন বৃহস্পতিবার বিশ্বজুড়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জন। মৃত্যু হয়েছিল ৯ হাজার ৯২৭ জনের।

এদিকে শুক্রবারও দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ২ হাজার ৬৮৩ জন। এছাড়াও এদিন বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার লক্ষ্য করা গেছে, সেসব দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৫০৩, মৃত ২৬৩), ভারত (নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ১৪২, মৃত ৮৬২), ব্রাজিল (নতুন আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার ২৩৯, মৃত ৭৭৯), জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৪৬৪, মৃত ১৭৯), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৮৯৮, মৃত ৩৭৮), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৯২২, মৃত ১৯৯) ও রাশিয়া (নতুন আক্রান্ত ৯৮ হাজার ৪০, মৃত ৬৭৩)।

অপরদিকে বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৭ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৭৭ জনে। মোট মৃত্যু ৫৬ লাখ ৬৭ হাজার ৩৬৯। বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪। এ রোগীদের মধ্যে করোনার ‍মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন ও গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন।

আরও পড়ুন: জর্ডানে বন্দুকযুদ্ধে ২৭ মাদককারবারি নিহত

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এতে প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটে চীনে। এরপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যায় প্রাণঘাতী ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতেও অবস্থার উন্নতি না হওয়ায় ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা