ছবি- নারী প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ত্রো
আন্তর্জাতিক

হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট জিওমারা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে প্রথমবার কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করেন ৬২ বছরের জিওমারা ক্যাস্ত্রো।

বামপন্থি লিব্রে পার্টির এই নেত্রী গতবছর ২৮ নভেম্বরে ভোটে জয় লাভ করেন। রাজধানী তেগুতিগালপার জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে হয় তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

বামপন্থি লিব্রে পার্টির এই নেত্রী তার বক্তব্যে দেশবাসীকে বলেন, বিভিন্ন সংকটে জর্জরিত হন্ডুরাসের দায়িত্ব গ্রহণ করতে তিনি প্রস্তুত। তবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা আনতে প্রয়োজনে কঠোর হওয়ার কথাও বলেন তিনি।

জিওমারা ক্যাস্ত্রোর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। অভিষেকের পর ক্যাস্ত্রোর সঙ্গে তিনি প্রথম বৈঠক করেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন ক্যাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া। তথ্যসূত্র: আল-জাজিরা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা