ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে সোমবার বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে বাড়তে থাকা উত্তেজিত পরিস্থিতির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি উন্মুক্ত বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার এই বৈঠক হবে।

এদিকে, নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের একটি রাশিয়া। পরিষদে উত্থাপিত যেকোনো প্রস্তাবে ভেটো দেওয়ার অধিকার রয়েছে দেশটির।

অপরদিকে রোমানিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা বলেন, রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা থাকলেও নিরাপত্তা পরিষদে তারা একা বোধ করবে। রাশিয়ার বিরুদ্ধে ঐক্য দেখাতে পারবেন তারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে এমন একটি ‘সুস্পষ্ট সম্ভাবনা’ রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়া বলছে, তারা এই সংকট সমাধানের ‘ব্যাপারে খুব একটা আশাবাদী’ নয়। কারণ রাশিয়ার মূল দাবিগুলো প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: বার্তা সংস্থা এএফপি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা