আন্তর্জাতিক

আরব আমিরাত হামলার শিকার হবে

আন্তর্জাতিক ডেস্ক: ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাত আরও হামলার শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

সোমবার আবুধাবিতে হুতিদের একাধিক হামলায় বিমানবন্দরের খুব কাছেই বিস্ফোরিত হয় তিনটি তেলের ট্রাক। তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন। এতে, সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে হুতিদের বিরোধ-উত্তেজনায় যুক্ত হল নতুন মাত্রা।

ইয়েমেনের স্থানীয় বাহিনীগুলোকে সম্প্রতি অস্ত্র ও প্রশিক্ষণ দেয় জোটের অন্যতম সদস্য আরব আমিরাত। জ্বালানি সমৃদ্ধ সাবওয়া ও মারিব অঞ্চলে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয় এসব বাহিনী। আবু ধাবিতে হুতিদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

এ নিয়ে হুতি মুখপাত্র কলোনেল ইয়াহিয়া সারিয়া বলেন, সফল সামরিক অভিযান চালিয়েছে আমাদের বাহিনী। দুবাই ও আবুধাবির বিমানবন্দর, তেল শোধনাগারে হামলা হয়েছে। পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। সামনে এ ধরনের আরও হামলার টার্গেট হতে হবে তাদের।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা