আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েন করায় পশ্চিমা বিশ্বে উত্তেজনা শক্তিশালী দেশগুলোতে উত্তেজনা বিরাজ করছে। রুশ সেনারা দেশটিতে যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের মানুষের আত্মরক্ষার জন্য অস্ত্র পাঠানোর তথ্য জানিয়েছে যুক্তরাজ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনে স্বল্পপাল্লার অ্যান্টি-ট্যাংক মিসাইল পাঠানো হবে।

এদিকে, ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোরও কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী। তার মতে, প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে ব্রিটিশ সেনাদের ছোট একটি দল পাঠানো হতে পারে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা করতে পারে বলে যে গুঞ্জন রয়েছে তাতে উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট বৈধ ও বাস্তব কারণ রয়েছে। রাশিয়া অবশ্য বারবারই ইউক্রেনে যেকোনো ধরনের হামলার পরিকল্পনা নাকচ করে দিয়ে এসেছে। মস্কোর দাবি, পশ্চিমা দেশগুলোই পূর্ব ইউরোপে উত্তেজনা সৃষ্টি করছে।

বিবিসি বলছে, যুক্তরাজ্য থেকে সমরাস্ত্রের প্রথম চালান গত সোমবার ইউক্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও ঠিক কোন ধরনের সমরাস্ত্র পাঠানো হয়েছে, সেটি জানাননি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা