যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

বাইডেন-পুতিনের ফোনালাপ আজ

আন্তর্জাতিক ডেস্ক: টেলিফোনে কথা বলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুসহ পূর্ব ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উভয় নেতা ফোনে কথা বলবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আলজাজিরা।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল সাড়ে ৩টায় ফোনে কথা বলবেন প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট পুতিন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন এই ফোনালাপ সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ফোনালাপে এই দুই নেতা ‘আসন্ন কূটনৈতিক সংশ্লিষ্টতার বিষয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন’।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইউক্রেনের সীমান্তের কাছে আনুমানিক এক লাখ রাশিয়ান সৈন্যর সমাবেশ দেখে মস্কো ইউক্রেন আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে আলোচনাটি হতে চলেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির মুখে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্লিংকেন।

নেড প্রাইস আরও বলেন, ইউক্রেনের নেতার সঙ্গে ফোনালাপে উভয় নেতা পূর্ব ইউক্রেনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা এবং রাশিয়ার সাথে আসন্ন কূটনৈতিক আলোচনার বিষয়ে আলোকপাত করেছেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, পশ্চিমারা যদি ইউক্রেনে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণের পরিকল্পনা পরিহার করে নিরাপত্তা নিশ্চিতের জন্য তার দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তবে তিনি বেশ কয়েকটি বিকল্পের বিষয়ে চিন্তা করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা