আন্তর্জাতিক

ইসরায়েল সফরে মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক: বিরল এক সফরে গিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্তজের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক কল্যাণ দেখভালের দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট শাখার প্রধান ঘাসান আলিয়ান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা হুসেইন আল শেইখ এবং ফিলিস্তিনের গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজ উপস্থিত ছিলেন।

বুধবার (২৯ ডিসেম্বর) ফিলিস্তিনের নাগরিক কল্যাণবিষয়ক মন্ত্রী হুসেইন আল শেইখ এক টুইটে বলেন, গ্যান্তজের সঙ্গে আব্বাসের সাম্প্রতিক বৈঠকে আন্তর্জাতিক প্রস্তাবনা মেনে রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০১৪ সালে সর্বশেষ শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মাহমুদ আব্বাসের ফিলিস্তিন সফরের তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে নিরাপত্তা এবং নাগরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যান্তজের বাসভবন রোশ হাইনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যান্তজ এক টুইটে বলেছেন, ‘আমরা অর্থনৈতিক ও বেসামরিক পদক্ষেপ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করেছি। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের কল্যাণে নিরাপত্তা সমন্বয় আরও দৃঢ় এবং সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধের গুরুত্বের ওপর জোর দিয়েছি।

বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যান্তজ পিএর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেন, তিনি অর্থনৈতিক ও বেসামরিক বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আস্থা জোরদারে কাজ চালিয়ে যেতে চান।

এর আগে, গত আগস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যান্তজ অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দফতরে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন। গত কয়েক বছরের মধ্যে মাহমুদ আব্বাস এবং গ্যান্তজের মধ্যে দ্বিপাক্ষিক এ ধরনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেও আস্থার ভিত্তিতে কাজ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছিলেন তারা। কিন্তু ওই বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ফিলিস্তিনিদের সাথে কোনও শান্তি প্রক্রিয়া চলমান ছিল না এবং হবেও না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা