আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও কুলগাম জেলায় দুটি আলাদা বন্দুকযুদ্ধের ঘটনায় দুই পাকিস্তানিসহ ৬ জঙ্গি নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পুলিশ জানায়, গোলাগুলির ঘটনা দু’টি অনন্তনাগ ও কুলগ্রাম জেলায় ঘটেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কুলগ্রামের মিরহামা এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও করে অভিযান শুরু করে। এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই গুলির লড়াইয়ে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা।

একই ধরনের অপর ঘটনাটি পার্শ্ববর্তী অনন্তনাগের দোরু এলাকার নওগাম শাহাবাদে ঘটেছে। এখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমারকে উদ্ধৃত করে কাশ্মীর জোন পুলিশ এক টুইটে বলেছে, দু’টি পৃথক এনকাউন্টারে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জেইএম’র ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। এ পর্যন্ত নিহতদের মধ্যে চার জনকে শনাক্ত করা হয়েছে, তাদের দুই জন পাকিস্তানি ও দুই জন স্থানীয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা