ভারতের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
আন্তর্জাতিক

ক্যাটরিনার গালের মতো মসৃণ সড়কের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের এক মন্ত্রী তার নির্বাচনী এলাকার জনগণকে মসৃণ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি করেছেন।

সড়কের মসৃণতার উপমা হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের গালের কথা।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজস্থান কংগ্রেসের অন্যতম নেতা রাজেন্দ্র সিং গুধা বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।

মন্ত্রী হওয়ার একদিন পরই বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা রাজস্থানের ঝুনঝুনু জেলার এক গ্রামে সমাবেশ করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, সমাবেশে মন্ত্রী প্রথমে বলেছিলেন- ঝুনঝুনু জেলার সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ; কিন্তু এ কথা বলার পরই তিনি বুঝতে পারেন- উপমা যথাযথ হলো না, কারণ হেমা মালিনী পুরনো দিনের হিন্দি সিনেমার নায়িকা।

তারপর তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বর্তমানে সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কে?

এই প্রশ্নের উত্তরে সমাবেশে উপস্থিতি বেশ কয়েকজন সমস্বরে ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ করেন।

জনগণের উত্তর পাওয়ার পর মন্ত্রী বলেন, ‘আচ্ছা ঠিক আছে, শুধরে নিচ্ছি.... এই ঝুনঝুনি জেলার সব সড়ক হবে ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ।’

রাজেন্দ্র সিং গুধা'র এই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা জানিয়েছেন, রাজেন্দ্র সিং গুধার বক্তব্যে তারা বিনোদিত হয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা