ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

১৭ দেশে পৌঁছে গেছে ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে।

নতুন করে কেউ যেন সংক্রমিত না হন সেজন্য অনেক দেশ নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

এক নজরে দেখে নেয়া যাক যেসব দেশে পৌঁছেছে ওমিক্রন

দক্ষিণ আফ্রিকা: গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ১ হাজার ১০০ জন করোনা পজিটিভ রোগীর নমুনা পরীক্ষায় ৯০ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে।

বতসোয়ানা: আফ্রিকার এই দেশটিতে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

যুক্তরাজ্য: এখন পর্যন্ত তিনজনের ওমিক্রন নিশ্চিত হয়েছে ব্রিটেন। যাদের সবার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সম্পর্ক আছে।

জার্মানি: দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

নেদারল্যান্ডস: দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে ১৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

ডেনমার্ক: দক্ষিণ আফ্রিকা থেকে আগত দুজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন।

বেলজিয়াম: দেশটিতে একজনের ওমিক্রন ধরা পড়েছে।

ইসরায়েল: ২৭ নভেম্বর পর্যন্ত দেশটিতে একজনের ওমিক্রন নিশ্চিত হওয়া গেছে।

ইতালি: দেশটিতে একজনকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত পাওয়া গেছে।

চেক প্রজাতন্ত্র: স্থানীয় গণমাধ্যমে একজনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য জানানো হয়েছে।

হংকং: ওমিক্রন আক্রান্ত দু'জনকে হোটেল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

কানাডা: সম্প্রতি নাইজেরিয়াফেরত দু'জনের এই ধরণ শনাক্ত হয়েছে।

অস্ট্রিয়া: দেশটির টাইরোলে দক্ষিণ আফ্রিকাফেরত একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আরও ৩০ জনকে এই ধরনে আক্রান্ত হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

সুইজারল্যান্ড: প্রায় এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের ওমিক্রন ধরা পড়েছে।

ফ্রান্স: আটজনকে এই ধরনের আক্রান্ত হিসেবে সন্দে করা হচ্ছে।

পর্তুগাল: ১৩ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণের শক্তিশালী প্রমাণ মিলেছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপারে ডব্লিউএইচও বলেছে, ওমিক্রন অত্যন্ত বিপজ্জনক, প্রস্তুতি নিন। পাশাপাশি ভাইরাসের এই ধরনকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা