হামলা
আন্তর্জাতিক

ইরাকে আইএসের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। আইএস এ হামলা চালিয়েছে। গোষ্ঠীটি ইরাকে দায়েশ নামে পরিচিত। এ ঘটনায় চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৮ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দায়েশ প্রায়ই দেশটির নিরাপত্তা বাহিনী, পাওয়ার স্টেশন ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। রোববার কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বারজানি এক বিবৃতিতে বলেন, দায়েশের হামলা বৃদ্ধি একটি বিপজ্জনক ও গুরুতর বার্তা বহন করে। যা এই অঞ্চলে জন্য হুমকিও বটে। তাই পেশমার্গা বাহিনী ও ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যে বৈশ্বিক জোটের আরও সহযোগিতা প্রয়োজন।

দায়েশকে পরাজিত করা হয়েছে এমন ঘোষণা দিয়ে এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে তাদের মিশন শেষ করার ঘোষণা দিয়েছে। জানিয়েছে, এ বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হবে। তবে উপদেষ্টারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় গোষ্ঠীটি। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়েছে। ইরাকের কেন্দ্রীয় ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধের মধ্যে দেশটির অনেক এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে দায়েশ স্লিপার সেলের মাধ্যমে সক্রিয় রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা