ইসরাইল
আন্তর্জাতিক

বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে বিদেশি ভ্রমণকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।

বিশ্বের প্রথম দেশ হিসেবে সংক্রমণ ঠেকাতে জল, স্থল ও আকাশ সীমা বন্ধের মতো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরাইল।

খবর আলজাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আফ্রিকার ৫০ টি দেশকে লাল তালিকাভুক্ত করেছে ইসরাইল। ওইসব দেশ থেকে যেসব ইসরাইলি নাগরিক দেশে ফিরবেন তাদেরকে অবশ্যই সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা পরীক্ষা করাতে হবে। বেশির ভাগ আফ্রিকার দেশ থেকে ইসরাইলে সব বিদেশি নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি হয় শুক্রবার।

আমেরিকার জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, করোনা মহামারি শুরুর পর থেকে ইসরাইলে কমপক্ষে ১৩ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ৮১০০ মানুষ।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা সরকারের অনুমোদনের অপেক্ষায়। আপাতত ১৪ দিন ইসরাইলে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা