আন্তর্জাতিক

ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের পাশাপাশি শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকাতেও অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১।

শুক্রবারর (২৬ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানা গেছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য মতে, রিখটার স্কেলে এবারের ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। কম্পনটি অনুভূত হয় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে। ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীর থেকে ভূ-কম্পন অনুভূত হয় কলকাতা শহর পর্যন্ত। এছাড়া আসাম ও ত্রিপুরাতেও এই ভূকম্পন অনুভূত হয়েছিল।

এ দিকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, বরগুনা, নোয়াখালিসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ৫টা ৪৫ এর দিকে কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

প্রাথমিকভাবে ভূকম্পনের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানা গেছে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হয়।

যদিও এবারের ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত অঞ্চলগুলোতে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা