আন্তর্জাতিক

বিমানের টয়লেটে আত্মহত্যা

সাননিউজ ডেস্ক: উড়োজাহাজের টয়লেটে আত্মহত্যা করেছন এক যাত্রী। উড়োজাহাজটি মিশর থেকে রাশিয়া যাচ্ছিল। মাঝ আকাশে আত্মহত্যার ঘটনাটি ঘটে। ফ্লাইট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।

আত্মহত্যার কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ৪৮ বছর বয়সী ওই যাত্রীর নাম আলেক্সেন্ডার।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস৭ এয়ারলাইন্সের ফ্লাইটে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর টয়লেটে যান। বিমানের এক ফ্লাইট পরিচালক তাকে বিমানের বাথরুমে অচেতন অবস্থায় পান।

তখন বিমানটিকে মিশরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। একই বিমানে করে তার মরদেহ ফেরত পাঠানো হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা