ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৩১
আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নারী ও শিশুসহ কমপক্ষে ৩১ শরণার্থীর মৃত্যু হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ ৩১ জনের মৃত্যুর কথা জানালেও পরে তারা ২৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।

এঘটনায় ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটিতে কমপক্ষে ৩৪ যাত্রী ছিল। মৃতরা সবাই শরণার্থী ও আশ্রয়প্রার্থী। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড বলেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা