জালমে খলিলজাদ
আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন দূতের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ পদত্যাগ করেছেন। দেশটি থেকে সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পর থেকে চাপের মুখে ছিলেন তিনি।

তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে জানা গেছে, সম্ভবত শুক্রবার (১৫ অক্টোবর) পদত্যাগপত্র জমা দিয়েছেন জালমে খলিলজাদ।

খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং তালেবানের কাবুল নিয়ন্ত্রণের দুই মাসের মাথায় দায়িত্ব থেকে ইস্তফা দিলেন খলিলজাদ।

সোমবার (১৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, খলিলজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ডেপুটি টম ওয়েস্ট। তিনি এখন আফগানিস্তান ইস্যুতে দোহাভিত্তিক মার্কিন দূতাবাসের হয়ে কাজ করবেন।

জালমে খলিলজাদকে ধন্যবাদ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে আমেরিকার মানুষের সেবা করেছেন তিনি।

মার্কিন বিশেষ এই প্রতিনিধি যুক্তরাষ্ট্র ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি করার প্রক্রিয়ায় যদিও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীর নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দোহা বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা