ইমরান খান
আন্তর্জাতিক

আফগানিস্তানকে সহায়তা দিতে আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জব্দ করা সম্পদ মুক্ত করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী শাসিত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা দেওয়ার আহ্বানও জানান তিনি।

সোমবার ইসলামাবাদে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কুনিনরি ম্যাৎসুদা বিদায়ী সাক্ষাৎ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দ্য ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইমরান খান এ সময় অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ ঠেকাতে কাবুল পুনর্গঠন ও জরুরি অর্থনৈতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

আঞ্চলিক পরিসরে আফগানিস্তানে শান্তি ও স্থিতি পাকিস্তানের জন্য খুবই জরুরি, কারণ দুই দেশ পাশাপাশি অবস্থান করছে। অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামোর আলোকে আফগানিস্তানের পুনর্গঠন দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুশিয়ার করে বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী।

তিনি বলেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। তা না হলে বিদ্রোহী গোষ্ঠীর ভেতরে থাকা উগ্রপন্থিরা ২০ বছর আগের শাসনে ফিরে যেতে পারে। আর এটি হলে এ অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। আফগানিস্তানের একটি স্থিতিশীল সরকারই পারে আইএসকে ঠেকাতে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা