নাইজেরিয়া
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সেখানকার একটি সাপ্তাহিক বাজারে এ হত্যাকাণ্ড শুরু হয় যা চলে সোমবার সকাল পর্যন্ত।

দেশটির ওই রাজ্যের গভর্নরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

তবে ইলিয়াস আবা নামের স্থানীয় একজন ব্যবসায়ী রয়টার্সকে জানিয়েছেন, সেখানকার হাসপাতালের মর্গে ৬০টি মরদেহ দেখা গেছে। আরও অনেকে সেখান থেকে পালানোর সময় আহত হয়েছেন।

ওই ব্যক্তি বলেন, বন্দুকধারীরা যখন সেখানে হামলা করে তখন সেখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় ছিল। তারা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা তা মানেনি।

নাইজেরিয়ার ওই এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে সহিংসতা থামাতে দেশটির সরকার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সামরিক অভিযান চালাচ্ছে। গত সেপ্টেম্বরে জামফারা রাজ্যে টেলিফোন সংযোগ বন্ধ করে দিয়ে অভিযান শুরু কর হয়। পরে তা কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের কিছু এলাকায় বিস্তৃত করা হয়।

গত সপ্তাহে দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, টেলিফোন ব্ল্যাকআউট আরও বাড়ানো হবে। এটি ডাকাতদের বিরুদ্ধে অভিযান চালাতে সামরিক বাহিনীকে ভালো ধরনের সাহায্য করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা