তুরস্ক সীমান্ত
আন্তর্জাতিক

তুরস্ক সীমান্তে বেওয়ারিশ লাশের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে সিদিরো গ্রামে বেশ কয়েক বছর ধরেই দাফন করা হয় নাম না জানা অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ। স্থানীয়দের মতে, অন্তত দুইশ লাশ শায়িত আছে সেখানকার কবরগুলিতে।

সিদিরো গ্রাম তুরস্ক থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। যেসব অভিবাসনপ্রত্যাশীরা অতিরিক্ত শীতে, এভ্রোস নদীতে ডুবে বা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের দাফন করা হয় সেখানে। কিন্তু মোট কতজনের লাশ এখানে দাফন করা হয়েছে, তা জানেন না সেখানকার মেয়র বা স্থানীয় ইমাম।

কোনো কোনো ক্ষেত্রে লাশ পচে যাওয়ায় তারা নারী না পুরুষ তা-ও জানা যায়নি। স্থানীয় ইমাম ইনফোমাইগ্রেন্টসকে বলেন, আমি এখানে আসার অনেক আগে থেকেই এই দাফনের প্রথা চলছে। তিনি সিদিরোতে এসেছেন তিন বছর হলো। তার আগে স্থানীয় মুফতির নেতৃত্বে সম্পন্ন হতো দাফনের কাজ। কবে থেকে এই প্রথা চালু হয়েছে তা জানেন না কেউ।

সিদিরোর কবরস্থানটি একটি পাহাড়ের ওপরের মসজিদের পাশে। সেখানে যাবার পথ দুর্গম ও মূল রাস্তা থেকে বোঝার উপায় নেই পাহাড়ের ওপরে কী আছে। স্থানীয় মেয়র পানাজিওটিস কালাকিকোসকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি অবাক হন। বলেন, সেখানে কেন যেতে চান আপনারা? এটা তো শুধু দাফনের জায়গা! এত প্রশ্ন না করে যে সমস্ত মানুষ বেঁচে আছেন, তাদের নিয়ে কাজ করুন!

ইমাম জানান যে, প্রতিটি কবর একটি সাদা পাথর দিয়ে চিহ্নিত করা আছে। তিনি বলেন, আমি দাফনের রীতিগুলি দেখি। এখানে কারো লাশ এসে পৌঁছালে ইসলাম ধর্মের নিয়ম মেনেই আমরা দাফনের কাজ করি।

মেয়রের মতে, যেসব অভিবাসনপ্রত্যাশীদের খ্রিষ্টান ধর্মাবলম্বী বলে চিহ্নিত করা যায়, তাদের জন্য বরাদ্দ রয়েছে আরেকটি কবরস্থান। সেটি কোথায়, তা ইনফোমাইগ্রেন্টসকে বলেননি মেয়র কালাকিকোস। কিন্তু লাশের ধর্ম কীভাবে যাচাই হয়, তা নিয়ে মুখ খোলেননি মেয়র বা ইমাম দুজনেই।

আরো মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে সদ্য খোঁড়া হয়েছে তিনটি কবর, দেখালেন ইমাম। তিনি বলেন, আমরা আগে থেকেই প্রস্তুত থাকি কারণ অনেক ক্ষেত্রে এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে লাশ পচতে শুরু করে। তখন তাড়াতাড়ি দাফন করতে হয়। গ্রামের নারীরা লাশকে পরিষ্কার করে দেন। তারপর তাদের আমরা দাফন করি।

পাশের শহর কোমোতিনি থেকে এক ব্যক্তি এসে এই কবরস্থানের দেখভাল করেন। ইমাম বলেন, সেই ব্যক্তি মাসে একবার আসেন। সব কবর ঠিকঠাক আছে কি না দেখেন, চারদিক পরিষ্কার করেন।

কিন্তু মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে খুব কম মানুষই আসেন এখানে। ইমাম বলেন, এখানে দুটি শিশুর লাশও আছে। রাস্তায় দুর্ঘটনায় মারা যায় তারা। তাদের কেউ দেখতে আসেনি।

এখানে শায়িত সকল মৃতদেহই এভ্রোস নদীর আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ তুরস্ক থেকে সাঁতরে পেরোতে গিয়ে নদীতে ডুবে গেছেন। অন্যরা জঙ্গলে রাত কাটানোর সময় শীতের কবলে প্রাণ হারিয়েছেন। সব ক্ষেত্রেই, মৃতদেহগুলিকে আগে আলেক্সান্দ্রোপোলিসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়না তদন্ত করেন পাভলোস পাভলিদিস। তিনি বোঝান, এই সব বেওয়ারিশ লাশ, যাদের কোনো পরিচয় থাকেনা, তাদের সিদিরোতে নিয়ে যাওয়া হয়।

কোনো কোনো কবর বাকিদের চেয়ে আলাদা। যেমন ফেব্রুয়ারি মাসে দাফন হওয়া এক আফগান নারীর কবর। তার গায়ে কিছু লেখা আছে। একটু এগোলেই আরেক সিরিয়ান নারীর কবর। ওপরে লেখা থেকে জানা যায় সে ২০১৪ সালে মারা গেছে। ইমাম বলেন, লাশের পরিচয় পাওয়া যায়, পরিবারের লোকজন ঠিক করে এখানেই দাফন করবে তারা।

হাসপাতালের তালিকা অনুযায়ী, এই বছর এভ্রোস অঞ্চলে মারা গেছেন ৩৮ জন অভিবাসনপ্রত্যাশী। পাভলিদিস জানান, গত বিশ বছরে অন্তত পাঁচশ লাশের ময়নাতদন্ত করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা