আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৪ দেশের নৌ-মহড়া 

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনী। নৌ অংশীদারত্ব অনুশীলনের (এমপিএক্স) অংশ হিসেবে রোববার (১৭ অক্টোবর) এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে দক্ষিণাঞ্চলীয় বহুজাতিক অভিযান পরিচালনায় তারা অত্যাধুনিক প্রশিক্ষণও গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রশান্তমহাসাগরীয় বহর নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য দিয়েছে।

এর আগে বঙ্গোপসাগরে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ের নৌমহড়া মহড়া মালাবার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গেলো ১১ চার দেশের এই মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার।

চলতি বছরের মহড়ার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে বিভিন্ন অত্যাধুনিক কৌশলসহ চার দেশের নৌবাহিনীর মধ্যকার আন্তঃসহযোগিতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমও রয়েছে।

প্রথম পর্যায়ের মালাবার নৌমহড়া শুরু হয়েছিল গেলো আগস্টে। এতে বিভিন্ন নৌ অভিযান, ডুবোজাহাজ-বিধ্বংসী অভিযানসহ বিভিন্ন হামলার অনুশীলন করা হয়েছে।

মহড়ার বর্তমান পর্যায়টি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গোপসাগরে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা ও প্রশিক্ষণে আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের মহড়ায়।

মার্কিন ক্যারিয়ার স্টাইক গ্রুপ ওয়ানের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ড্যান মার্টিন বলেন, মালাবার ২০২১ মহড়ায় আমাদের বাহিনীগুলোর সক্ষমতা বাড়বে। বিশ্বজুড়ে সবার জন্য অপ্রতিদ্বন্দ্বী নৌ নিরাপত্তা অর্জনের পারস্পরিক আকাঙ্ক্ষা থেকে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রয়েল অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকার নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন অভিযান পরিচালনা করবে।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতার মনোভাব থেকে তারা মহড়ায় অংশ নিয়েছেন। কুয়োড দেশগুলোর মধ্যে সমন্বিত নৌ সহযোগিতা ত্বরান্বিত করতে এই মহড়া বলে দাবি করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা